শিক্ষার্থীদের কারিগরি জ্ঞান অর্জন এবং তার প্রয়োগের ক্ষেত্রে সহায়তা দানই এ কলেজটির মূল লক্ষ্য। শিক্ষাই জাতির উন্নতি, অগ্রগতি ও বিকাশের মাধ্যম। এসব স্বরণ রেখে এ কলেজটির শুভযাত্রা। প্রচলিত শিক্ষার গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদেরকে আধুনিক, প্রযুক্তিগত যুগোপযোগী শিক্ষাদানের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান প্রজন্মকে সত্যিকারের মানুষ গড়ার লক্ষ্যে আলতাফনগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজটি,বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা থেকে ৭ কিঃমিঃ দক্ষিন-পশ্চিমে আলতাফনগরে ২০০০ সালে এ কলেজটি স্থাপন করা হয়। সর্বোপরি কলেজটি দক্ষ ও আদর্শ মানুষ গড়ার অনন্য সাধনায় রত।